কাগজ২৪ — অবিচল সত্যের পথে

অনলাইন পত্রিকার নিবন্ধন শুরু

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডি.কম

অনলাইন পত্রিকা প্রকাশের ক্ষেত্রে সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এবং অপসাংবাদিকতা রোধে অনলাইন পত্রিকা নিবন্ধন কার্যক্রম চালু করছে সরকার।

চলমান অনলাইন পত্রিকাগুলোকে নির্ধারিত ফরম ও প্রত্যয়নপত্র বা হলফনামা পূরণ করে চলতি বছরের ১৫ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। নতুন অনলাইন পত্রিকা খুলতে হলেও নিয়ম অনুযায়ী আবেদন করতে হবে।

দাখিলকৃত তথ্যাদি যাচাই-বাছাই সাপেক্ষে তথ্য অধিদফতর আবেদনকৃত অনলাইন পত্রিকার নিবন্ধন (রেজিস্ট্রেশন) দেবে।

সোমবার তথ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

নিবন্ধন প্রক্রিয়ায় নির্ধারিত নিবন্ধন ফরম ও একটি প্রত্যয়নপত্র বা হলফনামা পূরণ করে তথ্য অধিদফতরে জমা দিতে হবে। ফরম এবং প্রত্যয়নপত্রের নমুনা তথ্য অধিদফতরের ওয়েবসাইটে (www.pressinform.portal.gov.bd) পাওয়া যাবে। নিবন্ধনের জন্য ফরম ও প্রত্যয়নপত্রের নমুনা সাময়িকভাবে তথ্য অধিদফতরের প্রটোকল শাখা থেকে সংগ্রহ করা যাবে।

বর্তমানে চলমান সকল অনলাইন পত্রিকাকে একই প্রক্রিয়ায় নির্ধারিত ফরম ও প্রত্যয়নপত্র বা হলফনামা পূরণ করে ১৫ ডিসেম্বর ২০১৫ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শের জন্য তথ্য অধিদফতরের প্রটোকল শাখায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে তথ্য অধিদফতর।

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…