কাগজ২৪ — অবিচল সত্যের পথে

আবারো শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক পেলেন গোপালপুর থানার মুস্তাফিজুর রহমান

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নতুন বছরের শুরুতেই দ্বিতীয় বারের মত টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক ও সনদ পেলেন গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুস্তাফিজুর রহমান। ভালো কাজের স্বীকৃতির জন্য রোববার পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে মাসিক অপরাধ সভায় পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম এ সম্মাননা প্রদান করেন। এ সময় জেলা পুলিশের সকল উর্ধ্বতম কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এর আগে একই কাজের স্বীকৃতি স্বরুপ রোববার (২৪ নভেম্বর ২০১৯) টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম তাঁকে প্রথম বারের মত টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক ও সনদ প্রদান করেন।

দুইবার জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় মুস্তাফিজুর রহমান বলেন, ‘আবারো সাফল্য অর্জন করলো গোপালপুর থানা। এ কৃতিত্ব আমার একার নয় থানার পুরো টিমের।’

সার্বক্ষনিক দিক নির্দেশনা দিয়ে কাজকে গতিশীল রাখার জন্য অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মো. আমির খসরু ও আইনপ্রয়োগে পুলিশের পাশে থাকার জন্য গোপালপুরবাসীকে তিনি ধন্যবাদজ্ঞাপন করেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…