কাগজ২৪ — অবিচল সত্যের পথে

অয়ন সাঈদ আর কবিতা-এই নাও

poem

 

এই নাও
----------- অয়ন সাঈদ

এই নাও আমার TIN সার্টিফিকেট,
NID'র ফটোকপি-মুক্তিযুদ্ধের চেতনা এই নাও
তবু আরও কি চাই তোমার,-
কিসের এতো তালবাহানা?
রোজই শুনাও পড়েই আসুন বৃহস্পতি কিংবা রবি

কি চাই তোমার, দেনমোহর?
আমি কি তোমার মেয়ের জামাই?
অফিসটাতে এলেই শুধাও- ভীষণ রকম ব্যাস্ত এখন
একটা খামে দু'তিন হাজার এই সাময়িক
হাজার-দশ-এক মোট মিলিয়ে
নিয়ে এলেই সইটা পাবে
তা'নাহলে হতচ্ছাড়া পাঁচ দিনই শুক্র-শনি!

তবু আমি চেতনার কাঙাল, ফের বলি
এই নাও আমার TIN সার্টিফিকেট,
NID'র ফটোকপি-মুক্তিযুদ্ধের চেতনা এই নাও।

 

আরও পড়ুন

সাহিত্য

মোঃ রজব আলী এর কবিতা- তার অপেক্ষায় রই

তার অপেক্ষায় রই -মোঃ রজব আলী মনের কথা মনেই রইলো ওগো প্রাণের সই, সে যে বলার সুযোগ দেয় না কেমন করে কই? সে বিনে এই হৃদয় আমার পুড়ে হচ্ছে ছাই, সে যে আমার মনের মানুষ…

সাহিত্য

মোঃ রজব আলী এর কবিতা-মনটি শুধু কাঁদে

মনটি শুধু কাঁদে -মোঃ রজব আলী নিঝুম রাতে বিছানাতে মনটি শুধু কাঁদে। কেমন করে ভবে পাঠান বিনে সুতোয় বাঁধে? দয়া মায়া দিয়ে সাথে রবে করেন সৃষ্টি, একে যেন অন্যের প্রতি…

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…