কাগজ২৪ — অবিচল সত্যের পথে

কক্সবাজার থেকেই সরাসরি যাওয়া যাবে সেন্টমার্টিন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সেন্টমার্টিন যেতে ভোরে উঠে তাড়াহুড়া করে আর টেকনাফ যেতে হবে না। এখন কক্সবাজার শহর থেকে সরাসরি সেন্টমার্টিন ভ্রমণে যাওয়া যাবে কর্ণফুলী এক্সপ্রেস নামের একটি জাহাজে করে। এ জাহাজে মাত্র ৪-৫ ঘণ্টায় দ্বীপে পৌঁছানোর আশা করছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ৫৮২ জন যাত্রী ধারণক্ষমতার এ জাহাজটি প্রথমবারের মতো সমুদ্রযাত্রার মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করছে। বৃহস্পতিবার বেলা ৪টায় সমুদ্রযাত্রার উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবদুস সামাদ। অনুষ্ঠানে কক্সবাজারের স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

উদ্বোধনী উপলক্ষে সৈকতের সি-গাল হোটেল মাঠে নৈশভোজসহ জমকালো এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কণ্ঠশিল্পী রবি চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের শিল্পীরা এতে গান পরিবেশন করেন। রাত ১১টা পর্যন্ত চলে অনুষ্ঠান।

শুক্রবার থেকে জাহাজটি কক্সবাজার-সেন্টমার্টিন রুটে নিয়মিত চলাচল করবে বলে জানিয়েছেন কর্ণফুলী শিপবিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম এ রশিদ।

তিনি বলেন, প্রতিদিন সকাল সাড়ে ৭টায় জাহাজটি সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যাবে। আবার বিকেলে কক্সবাজারের উদ্দেশে সেন্টমার্টিন ছেড়ে আসবে। প্রায় ৫২ নটিক্যাল মাইল (৯৫ কিলোমিটার) পথ পাড়ি দিয়ে কক্সবাজার থেকে প্রতিদিন সেন্টমার্টিন পৌঁছাতে জাহাজটির চার-পাঁচ ঘণ্টা সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্রমতে, কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছরা (এয়ারপোর্ট রোড) বিআইডব্লিওটিএ ঘাট থেকে যাত্রা করবে জাহাজটি। জাহাজ থেকে সমুদ্র, পাহাড় আর সূর্যাস্তের দৃশ্য উপভোগ করতে পারবেন যাত্রীরা।

জাহাজটিতে রয়েছে মোট ১৭টি লাক্সারি শ্রেণির কেবিন। তার মধ্যে ইকোনমি শ্রেণির কেবিন (দ্বিতীয় শ্রেণি), এর ভাড়া ১২ হাজার টাকা ও লাক্সারি শ্রেণির (ভিআইপি) কেবিনের ভাড়া ১৫ হাজার টাকা। প্রতিটি কেবিন দুজনের জন্য প্রযোজ্য। নৌযানটিতে ভিন্ন ক্যাটাগরির প্রায় ৫১০টি আসন ব্যবস্থা রয়েছে। রয়েছে প্রশস্ত কনফারেন্স হলরুম, ডাইনিং স্পেস, সি ভিউ ব্যালকনি।

প্রায় ৫৫ মিটার দীর্ঘ ও ১১ মিটার প্রশস্তের জাহাজে মেইন প্রোপালেশন ইঞ্জিন দুটি। যার একেকটির ক্ষমতা প্রায় ৬০০ বিএইচপি। জাহাজটি ঘণ্টায় প্রায় ১২ নটিক্যাল মাইল গতিতে ছুটে চলবে।

জাহাজের ইকোনমি আসনের (দ্বিতীয় শ্রেণি চেয়ার) ভাড়া জনপ্রতি দুই হাজার টাকা। এছাড়া বিজনেস ক্লাস আসনের (প্রথম শ্রেণি চেয়ার) ভাড়া নির্ধারণ করা হয়েছে দুই হাজার ৫০০ টাকা। তবে এ খরচটি ভ্রমনপিপাসুদের জন্য একটু বেশিই হয়ে যায় বলে মন্তব্য ট্যুরিজম সংশ্লিষ্টদের।

আরও পড়ুন

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…