কাগজ২৪ — অবিচল সত্যের পথে

কুষ্টিয়ায় ইউনিয়ন পরিষদের সম্ভাব্য প্রার্থীর পরিবারের সংবাদ সম্মেলন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী মানারুল ইসলাম এরশাদকে ফেনসিডিল দিয়ে ফাসিঁয়ে দেবার অভিযোগ করেছেন তার পরিবার।

আজ শনিবার বেলা ১২টায় হোগলবাড়ি ইউনিয়নের সাদিপুর গ্রামে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন মানারুল ইসলামের স্ত্রী সাবিনা ইয়াসমিন।

তিনি বলেন, গত ১৫ মার্চ দুপুর ১২ টার দিকে তার স্বামী মানারুল ইসলাম বাড়ীর সামনের একটি দোকানে বসে ছিল। এ সময় সাদা পোষাকে কিছু লোকজন নিজেদেরকে র‌্যাব পরিচয় তাকে তুলে নিয়ে যায়। পরে পার্শবর্তি জেলা পাবনা র‌্যাব ৫০ বোতল ফেনসিডিল সহ মামলা দিয়ে মানারুল ইসলামকে দৌলতপুর থানায় হস্তান্তর করে। সাবিনা ইয়াসমিন বলেন, আওয়ামীলীগের কর্মী তার স্বামীর মাদকের সাথে কোন ধরনের সংশ্লিষ্টতা নেই। সামনে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষরা ঘায়েল করতে ষড়যন্ত্রমুলক তাকে ফাসিঁয়ে দিয়েছে। তিনি এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানান। এসময় পরিবারের অন্যান্য সদস্য ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…