কাগজ২৪ — অবিচল সত্যের পথে

কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্দ্যোগে পারিবারিক যোগাযোগ পুন:স্থাপন (আরএফএল) বিভাগের কার্যক্রম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্দ্যোগে পারিবারিক যোগাযোগ পুন:স্থাপন (আরএফএল) বিভাগের কার্যক্রম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। আজ সোমবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পারিবারিক যোগাযোগ পুন:স্থাপন (আরএফএল) বিভাগের কার্যক্রম বিষয়ক অর্ধ-দিবস একটি কর্মশালা (Sensitization Workshop) কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালার লক্ষ্য হলো পারিবারিক যোগাযোগ পুন:স্থাপন (আরএফএল) বিভাগের কার্যক্রম মাঠ পর্যায়ে আরোও গতিশীল করা, প্রচার ও প্রসার ঘটানো এবং স্টেকহোল্ডারদের মাঝে সচেতনতা ও সংবেদনশীলতা তৈরী করা।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম । এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিটের ভাইস-চেয়ারম্যান চৌধুরি মুরশেদ আলম মধু, সন্মানিত সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ব্যবস্থাপনা পর্ষদ সদস্য মোঃ আসগর আলী, কার্যনির্বাহী সদস্য মো: আব্দুল লতিফ, মোছা: সাজেদা হোসেন ও সেলিম আহমেদ সেলিম, জাতীয় সদর দপ্তরের আরএফএল বিভাগের উপ-পরিচালক এ কে এম মহসিন, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মহম্মদ আব্দুর রহমান, জেলা তথ্য অফিসের প্রতিনিধি, শিক্ষকবৃন্দ এবং ইউনিট আরএফএল টিমের যুব সদস্যবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কুষ্টিয়া ইউনিটের ’ইউনিট অফিসার’ সাঈদ মো: শামীম রহমান (শাহীন)।

আরও পড়ুন

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…