কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি ছোট মনির অনুদান

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গোপালপুর পৌরশহরের পুরাতন পৌরমার্কেট সংলগ্ন বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন টাঙ্গাইল-২ আসনের এমপি ছোট মনির। তিনি প্রত্যেক ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীকে ৫বান করে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র রকিবুল হক ছানা, ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, ইঞ্চিনিয়ার কেএম গিয়াস উদ্দিন, কাউন্সিলর আল মামুন ও পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম রফিকুল ইসলাম প্রমূখ।

উল্লেখ্য, শনিবার সকাল ৭টায় গোপালপুর পৌরশহরের পুরাতন পৌরমার্কেট সংলগ্ন বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি দোকান ভস্মীভূত হয়। একটি কাপড়ের দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। প্রাথমিক ভাবে ধারণা করা হয় এতে ৫ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

ব্যবসায়ীরা জানান, প্রথমে একটি কাপড়ের দোকান থেকে অগ্নিকান্ডের উৎপত্তি হয়। পরে মূহুর্তের মধ্যে আশপাশের আরো ৬ টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। ভস্মীভূত দোকান গুলোর মধ্যে চারটি হার্ডওয়ার, একটি করে থাই গ্লাস, কাপড় ও জুতার দোকান রয়েছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে প্রথমে গোপালপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পরে টাঙ্গাইল, মধুপুর ও ধনবাড়ী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট একঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…