কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরে গো-শালায় ডেকে নিয়ে শিশু ধর্ষণ, থানায় মামলা

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গোপালপুরে গো-শালায় ডেকে নিয়ে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। নগদাশিমলা ইউনিয়নের বাইশকাইল তালুকদার পাড়ায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে শিশুটির বাবা বাদী হয়ে গোপালপুর থানায় এ মামলা করেন।
ওসি হাসান আল মামুন জানান, গত সোমবার রাতে নগদা শিমলা ইউনিয়নের বাইশকাইল তালুকদারপাড়ার মৃত গৌরমহনের ছেলে হিমাংশু হিমু (৫৫) প্রতিবেশি ওই শিশুকে গো-শালায় ডেকে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির ডাকচিৎকারে বাড়ীর লোকজন এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়। মঙ্গলবার মামলা দায়েরের পর শিশুটিকে মেডিকেল পরীক্ষা করানোর জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষক পলাতক।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…