কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরে ড্রেজার মেশিনে বালু উত্তোলনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের গোপালপুরে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে মিজবাহ উদ্দিন (৭০) নামে একজনকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সে হাদিরা ইউনিয়নের ভাদুড়িচর গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র। আজ শনিবার বিকালে গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ বিশ^াস এ রায় দেন।

জানা যায়, উপজেলার হাদিরা ইউনিয়নের ভাদুড়িচর গ্রামের মিজবাহ উদ্দীন অবৈধ ড্রেজার মেশিন দিয়ে নিজ এলাকায় জলমহাল থেকে বালু উত্তোলন করছিলেন। এতে লাগোয়া পাকা সড়ক দেবে যাচ্ছিল। খবর পেয়ে গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস অকুস্থলে হাজির হয়ে প্রথমে তাকে আটক করেন। পরে উপজেলা নির্বাহী পরিষদ কার্যালয়ে এক ভ্রাম্যমান আদালত বসিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক তাকে ৫০ হাজার টাকা জরিমান করেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…