কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরে ব্যক্তি উদ্যোগে পাঁচ হাজার দুস্থ পরিবারে ঈদ সামগ্রী বিতরণ

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

প্রতিবছরের ন্যায় টাঙ্গাইলের গোপালপুরে এবারো ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে প্রায় পাঁচ হাজার দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী বিশ্বখ্যাত ২০১ গম্বুজ মসজিদ প্রাঙ্গণে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন মসজিদটির প্রতিষ্ঠাতা নির্মাতা, বিশিষ্ট সমাজসেবক, দানবীর, বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান, জনতা ব্যাংক গণতান্ত্রিক কর্মচারি ইউনিয়ন ও বাংলাদেশ ব্যাংক এমপ্লয়ীজ ফেডারেশন এর সভাপতি (সিবিএ) এবং জাতীয় শ্রমিকলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বীর-মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম।

এ সময় তিনি তাঁর পরিবারের সদস্যদের সাথে নিয়ে নিজ হাতে প্রায় পাঁচ হাজার গরীব ও দুস্থ পরিবারের সদস্যদের মাঝে ঈদ সামগ্রী হিসাবে শাড়ি, লুঙ্গি ও নগদ টাকা বিতরণ করেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…