কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরে মাদকবিরোধী কমিটি গঠন ও মতবিনিময় সভা

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
“সামাজিক সচেতনতাই মাদকাশক্তি রোধের উপায় হতে পারে” প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক ভাবে মাদকাশক্তি প্রতিরোধের লক্ষ্যে গোপালপুরে মাদকবিরোধী কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাখুরিয়াবাড়ী গ্রামের ছাত্র ও যুব সমাজের আয়োজনে গতকাল শুক্রবার বিকালে পৌরশহরের বাখুরিয়া বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গোপালপুরের স্বনামধন্য ‘সংস্থা উন্নত জীবনের সন্ধানে’র নির্বাহী পরিচালক মো. ইব্রাহীম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরমেয়র রকিবুল হক ছানা।

বক্তব্য রাখেন প্রভাষক আশরাফ আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি এস এম রফিকুল ইসলাম, কাউন্সিলর আমিনুল ইসলাম দিপু, পৌর সুপারভাইজার আ. রশিদ ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফা আলম প্রমূখ।

এসময় তাঁরা সর্বসম্মতিক্রমে আলহাজ্ব মজিবর রহমানকে আহব্বায়ক ও সহকারি শিক্ষক জামিল হোসেনকে যুগ্ম আহব্বায়ক করে ৪৯ সদস্য একটি কমিটি গঠন করেন।

সমাবেশ শেষে সকলে মিলে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি মাধকবিরোধী শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রায় ছাত্র ও যুবসমাজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটি ঢাকার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ঢাকায় বসবাসরত টাঙ্গাইল জেলার মানুষের সংগঠন "টাঙ্গাইল সোসাইটি, ঢাকা" ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। রাজধান…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…