কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরে সেই পাকিস্তানী ধর্ষণ মামলায় ২ জনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গোপালপুরের সেই পাকিস্তানী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামী আল আমীন ও তার ভাই সুমনের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক রুপম কুমার দাস এই রিমান্ড আদেশ দেন। আল আমিনের মা জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। বর্তমানে এই মামলায় ৩ জন গ্রেফতার রয়েছে।

মঙ্গলবার কুড়িগ্রাম থেকে আল আমিনকে গ্রেফতার করে র‌্যাব। বুধবার তাকে মামলার তদন্ত কর্মকর্তা কোর্ট হাজতে প্রেরণ করেন।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় দোভাষির মাধ্যমে ধর্ষিতার ২২ ধারার জবানবন্দী গ্রহণ করেন টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নওরিন মাহবুব। বর্তমানে সে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পুলিশী হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ডাঃ নারায়ণ চন্দ্র সাহা বলেন, ঔ কিশোরীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। চূড়ান্ত ফলাফল আদালতের মাধ্যমে জানা যাবে। তার জন্য ৫ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা গোপালপুর থানার এসআই সাদেকুর রহমান বলেন, আসামী আল আমিন ও তার ভাইয়ের আদালতে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। পরে আদালত তাদের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তার ভাই সুমন অপহরণের সাথে জড়িত ছিল।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…