কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ঘাটাইলে ঘোড়াদৌড় প্রতিযোগিতাকে ঘিরে উৎসবের আমেজ

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মধ্য খাগড়াটা যুব সমাজের উদ্যোগে এক বিশাল ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ই জানুয়ারি (মঙ্গলবার) বিকেল ৩টায় খাগড়াটা মধ্যপাড়া পাহাড়িয়া অঞ্চলের ঢালুতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ঘোড়াদৌড় প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার হাজার হাজার লোকজন এসে মুহুর্তেই প্রতিযোগিতাস্থল কানায় কানায় পূর্ন হয়ে যায়। এলাকাজুড়ে উৎসবের আমেজের সৃষ্টি হয়। আনন্দ উল্লাসে বৃৃদ্ধ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর নারী পুরুষ ও শিশুসহ সকলে ঘোড়াদৌড় প্রতিযোগিতা উপভোগ করেন।

ঘোড়াদৌড় প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে ২ টি ক্যাটাগরিতে প্রায় ২০টি ঘোড়া অংশগ্রহন করেন। প্রথম পুরস্কার ফ্রিজ ও টিভি সহ আকর্ষনীয় আরও অনেক পুরস্কার বিতরন করাহয়।

সংগ্রামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ মালেক হোসেনের সঞ্চালনায় ঘোড়াদৌড় প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন সংগ্রামপুর ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আঃ মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলোক হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন, সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান আঃ রহিম মিয়া সহ আর ও অনেকে।

পুরস্কার বিতরন অনুষ্ঠানের বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি প্যানেল চেয়ারম্যান আঃ মান্নান বলেন, সকলের ভালোবাসা ও সকলের সার্বিক সহযোগিতায় এত সুন্দর ঘোড়াদৌড় খেলার আয়োজন করা সম্ভব হয়েছে। সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, ভবিষ্যতেও যাতে এরকম সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা যায় সে বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…