কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ঘাটাইলে সাংবাদিক নৃপেন বিশ্বাসের মৃত্যুবার্ষিকী পালিত

এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইলে বিষিষ্ট সাংবাদিক নৃপেন বিশ্বাসের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে ৷গত বৃহস্পতিবার  সন্ধ্যা ৭টায় ঘাটাইল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বরেন্য সাংবাদিক লেখক ও প্রামাণ্য চিত্র নির্মাতা নৃপেন বিশ্বাসের ১৪ তম মৃত্যুাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ঘাটাইল প্রেসক্লাবের কার্যালয়ে সংগঠনে প্রতিষ্ঠাতা সভাপতি হায়দার রাহমানের সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক জননেতা শহিদুল ইসলাম লেবু,শিক্ষাবিদ ও মুক্তিযোদ্ধা অধ্যাপক মুহম্মদ মতিয়ুর রহমান খান,উপাজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. মাসুদুর রহমান আজাদ,ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি আতা খন্দকার,সাংবাদিক আতিকুর রহমান,জিবিজি কলেজ ছাত্র সংসদের ভিপি আবু সাইদ রুবেল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন,ঘাটাইল প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি উত্তম কুমার আর্য্য, এসকে সরকার সুকুমার,সাধারন সাধারণ সম্পাদক ররিউল আলম বাদল,যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ,দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক এবিএম আতিকুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
আলোচনা সভায় তার জীবন কর্মও সাংবাদিকতা সম্পর্কে স্মৃতিচারণ করা হয় এবং বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…