কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ছাত্রদল করার কারনে ধর্ষণের পর হত্যা করে নদীতে ফেলে দেয়ার হুমকি!

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা করে নদীতে ফেলে দেয়ার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় শনিবার রাতে বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

ওই ছাত্রীর বড় বোন উত্তর জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফাতেমা তুজ জোহরা মিতু বলেন, আমাদের পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। ছোট বোন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেত্রী। ছাত্রদলের রাজনীতি করার কারণে কয়েক দিন ধরে তার ফোনে কল দিয়ে হুমকি দিয়ে আসছিল রাজনৈতিক প্রতিপক্ষরা।

গত ১৫ মার্চ রাত ১টা ৫ মিনিটে গ্রামীণ ফোনের একটি নম্বর দিয়ে কল দিয়ে জানানো হয়, ‘ছাত্রদল কর, ধর্ষণের পর হত্যা করে ব্রিজের ওপর থেকে নদীতে ফেলে দেব।’ এ ঘটনায় শনিবার রাতে বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

বিমানবন্দর থানা পুলিশের ওসি মো. আনোয়ার হোসেন জানান, হুমকির বিষয়টি তদন্ত করে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোঃ রেজা শরীফ ও সাধারণ সম্পাদক হাসান অাল হাসিব এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে, হুমকি দাতাদের শনাক্ত করে তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…