কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সরকার ঘোষিত নিষিদ্ধ জঙ্গী সংগঠনের ১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১২

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বৃহস্পতিবার(১৭ ডিসেম্বর ২০২০ খ্রীঃ) রাত ০১.৩০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর উপ- অধিনায়ক মেজর মোঃ মশিউর রহমান,পিএসসি ও সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (এ্যাডজুটেন্ট) সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার এর নেতৃত্বে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুলস্থ হানিফ হোটেলেরসামনে হইতে শাহাজাদপুর থানার মামলা নং-১৮,তারিখ ২১-১১-২০২০,ধারা সন্ত্রাস বিরোধী আইন ২০০৯(সংশধোনী/১৩)এর৮/৯/১০০/১১ এর পলাতক আসামী সরকার ঘোষিত নিষিদ্ধ জঙ্গী সংগঠনের ০১ জন সদস্যকে গ্রেফতার করা হয়। এছাড়া তাহার নিকট থেকে ০১টি জিহাদী বই, ০১টি তালেবানি বই ও ০৭টি জিহাদী লিফলেট উদ্বার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃজুয়েল রানা (২০),পিতা- মোŦ সিরাজউদ্দিন, সাং- দাড়ামুদা পশ্চিমপাড়া, থানা-সাথিয়া, জেলা-পাবনা।

গ্রেফতারকৃত আসামীকে বিধিমোতাবেক জিজ্ঞাসাবাদ ও উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত পূর্বক উদ্ধারকৃত আলামতসহ আাসামীকে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ধরণের জঙ্গি বিরোধী অভিযান সচল রেখে সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

র‌্যাব-১২ কে তথ্য দিন - মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

(প্রেস বিজ্ঞপ্তি)

আরও পড়ুন

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…