কাগজ২৪ — অবিচল সত্যের পথে

জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে পারেনি ভারত

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আলোচিত ধর্মপ্রচারক ডা. জাকির নায়েকের (৫২) বিরুদ্ধে বিদেশ ভ্রমণে বিধিনিষেধ আরোপ করে রেড কর্নার নোটিশ জারির ভারতীয় অনুরোধ ফিরিয়ে দিয়েছে ইন্টারপোল। ইন্টারপোল বিভিন্ন দেশের পুলিশ সংস্থাকে তাদের ডাটাবেজ থেকে এই টিভিবক্তা-সম্পর্কিত তথ্য সরিয়ে ফেলার জন্য বলেছে।
ইন্টারপোল ডা. জাকির নায়েকের আইনজীবীকে চিঠিতে জানিয়েছে, ভারত সরকার রেড কর্নার নোটিশ জারির যে আবেদন জানিয়েছিল, তা বাতিল করা হয়েছে। পর্যাপ্ত প্রমাণ না থাকায় এই আবেদন বাতিল করা হয়।
এদিকে, ভারতের আবেদন বাতিলের পর একে স্বাগত জানিয়ে জাকির নায়েক এক ভিডিও বার্তায় বলেন, আমি অব্যাহতি পেলাম। কিন্তু আশা করি, ভারত সরকার এবং ইন্ডিয়ান এজেন্সিগুলো যদি আমার সঙ্গে ন্যায়বিচার করে, তাহলে সব অভিযোগ থেকেই আরও বেশি নির্দোষ প্রমাণ হব। তিনি শিগগিরই দেশে ফিরতে পারবেন বলেও আশা ব্যক্ত করেন।
জাকির নায়েকের আইনজীবী পিটার বিনিং কিছুদিন আগে ইন্টারপোলকে দেয়া এক চিঠিতে জাকির নায়েকের বিরুদ্ধে জারি হওয়া নোটিশ তুলে নেয়ার অনুরোধ করেন। এর আগে ভারত ইন্টারপোলের কাছে আবেদন করে, যাতে জাকির নায়েকের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করা হয় এবং তাকে ভারতে ফিরিয়ে এনে সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগে শাস্তির ব্যবস্থা করা যায়।
ডা. নায়েক বর্তমানে অবস্থান করছেন মালয়েশিয়ায়। গত বছর ১ জুলাই ভারত ছেড়ে যান তিনি। ওই বছরের ডিসেম্বরে তার বিরুদ্ধে মামলা হয়। এরপর তার ইসলাম প্রচারক সংস্থা আইআরএফকে নিষিদ্ধ করে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুন

আন্তর্জাতিক

ইসলাম গ্রহণ করলেন মুহাম্মদ (সা:) এর অবমাননাকর ছবি নির্মাতা আরনুডো ফাওয়ান্ডার

আন্তর্জাতিক ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ইসলাম ধর্ম গ্রহণ করলেন মুসলমানদের প্রাণের চেয়েও প্রিয় নবী মুহাম্মদ (সা.) এর অবমাননা করে ছবি নির্মাতা হল্যান্ডের অধি…

ইসলাম

মনের আশা পূরণের দোয়া (ইসমে আজম)

হজরত নুমান ইবন বাশির (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘আল্লাহ তাআলা অত্যধিক লজ্জাশীল ও দয়ালু। যখন কোনো বান্দা তার কাছে দুই হাত তুলে প্রার্থনা করে, তখন তিনি…

ইসলাম

তাহাজ্জুদ, নফল ও সুন্নাত নামাজে রুকু-সেজদায় তিনবার তাজবি পড়ার পর যেসব দোয়া পড়তেন নবিজী (সা.)

রুকু ও সেজদায় বান্দা আল্লাহর খুব কাছাকাছি হন। এ কারণেই রুকু সেজদায় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা এবং ক্ষমা প্রার্থনা করার বিকল্প নেই। নবিজী সাল্লাল্লাহু আলাইহ…