কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের পূর্ব রাঙ্গচিরা গ্রামে বড় ভাই খালেক ফকিরের ছুরির আঘাতে ছোট ভাই ছানোয়ার হোসেন ফকির (৬০) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত ছানোয়ার ওই গ্রামের মৃত আব্দুল মালেক ফকিরের ছেলে।

কাকুয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য স্বপন মাহমুদ জানান, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সকালে ওই বিরোধপূর্ণ জমিতে ছানোয়ার হোসেন যাওয়া পর ক্ষিপ্ত হয়ে বড় ভাই খালেক ফকির ছুরি দিয়ে ছোট ভাইকে বুকের মধ্যে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে খালেক ফকির পলাতক রয়েছে।

টাঙ্গাইল থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…