কাগজ২৪ — অবিচল সত্যের পথে

শরীয়তপুরে যুবদলের গাড়ি বহরে হামলা, মামলায় তিন জন গ্রেফতার।

সৈয়দ মেহেদী হাসান, শরীয়তপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

শরীয়তপুরের ডামুড্যায়  যুবদলের গাড়ি বহরে হামলায় শনিবার ডামুড্যা থানায় মামলা হয়েছে। এতে শনিবার রাতে যুবদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান শওকত, রাজা বেপারী ও জাসাস সভাপতি পলাশ ঢালি কে গ্রেফতার করেন ডামুড্যা থানা পুলিশ।

ডামুড্যা থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান চৌধুরী বলেন, শনিবার দুপুরে শরীয়তপুর যুবদলের এক নেতা এসে মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়। তবে মামলা কে করেছে তা বলা যাবে না।

ইফতার পার্টি আয়োজনকারি উজ্জল শিকদার ও মেহেদী সরদার মুটো ফোনে বলেন, কে এ ব্যাপারে মামলা করেছে আমরা জানি না।

উল্লেখ্য, গত শুক্রবার ডামুড্যা উপজেলা যুবদলের ইফতার পার্টিতে যোগ দেওয়ার জন্য জেলা যুবদলের সভাপতির গাড়ি বহরে হামলা হয়। এতে বহরে থাকা দুটি মাইক্রোবাস ও কয়েকটি মটর সাইকেল ভাংচুর করা হয়। বেশ কয়েকজন আহত হন।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…