কাগজ২৪ — অবিচল সত্যের পথে

অয়ন সাঈদ এর কবিতা- দাম্পত্য কলহ আছে

দাম্পত্য কলহ আছে
--------------------- অয়ন সাঈদ

বর্ষার জলে কমলা রজতরেখায়
যেমন গিয়েছিলাম আমরা দু'জন আদিম হয়ে
নিস্বর্গের পানে তরী বয়ে গেছে মৃদুশব্দে,
নিশ্বাসে ডুবেছিলে অথচ কথা রাখা ভুলে গিয়ে
বিষ ঢেলে গেছো হৃদয়ের অতলে...

তোমার স্বামীর ভেতর প্রবেশ করে
একদিন মধ্যরাতে তোমাদের বেডরুমে চলে আসব
তখন অপাদমস্তক কেবল-ই আমি।
লিপস্টিকটুকু মুছে গেলে
ঠোটের উপর গরম নিশ্বাস, কার?
কপালে শিশির ঘামে অপরাধটুকু জেগে ওঠে যদি
তবে বুঝবে তোমার দাম্পত্য কলহ আছে!

আরও পড়ুন

সাহিত্য

মোঃ রজব আলী এর কবিতা- তার অপেক্ষায় রই

তার অপেক্ষায় রই -মোঃ রজব আলী মনের কথা মনেই রইলো ওগো প্রাণের সই, সে যে বলার সুযোগ দেয় না কেমন করে কই? সে বিনে এই হৃদয় আমার পুড়ে হচ্ছে ছাই, সে যে আমার মনের মানুষ…

সাহিত্য

মোঃ রজব আলী এর কবিতা-মনটি শুধু কাঁদে

মনটি শুধু কাঁদে -মোঃ রজব আলী নিঝুম রাতে বিছানাতে মনটি শুধু কাঁদে। কেমন করে ভবে পাঠান বিনে সুতোয় বাঁধে? দয়া মায়া দিয়ে সাথে রবে করেন সৃষ্টি, একে যেন অন্যের প্রতি…

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…