কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পঞ্চগড়ে ধর্ষণের শিকার ছয় বছরের শিশু

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড় সদর উপজেলায় ছয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) বিকালে এ ঘটনা ঘটে। পরে শিশুটিকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযুক্ত ধর্ষক সদর উপজেলার অমর খানা ইউনিয়নের হটরা পাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। ঘটনার পর থেকেই আশরাফুল ইসলাম পলাতক রয়েছে।

শিশুটির মা বলেন, বিকালের দিকে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় নিজের চাচাত ভাই আশরাফুল ইসলাম (২৩) খাবারের লোভ দেখিয়ে বাঁশ ঝাড়ে নিয়ে যায় এবং ধর্ষণ করে। আমি ধর্ষক আশরাফুল এর বিচার চাই। আর যেন কারো সাথে এমন কাজ করতে না পারে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা.উম্মে হোমায়রা বলেন, ছয় বছরের শিশু ধর্ষনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করে ধর্ষণের আলামত পাওয়া গেছে।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আবু আককাছ আহাম্মদ বলেন, এখনো কোন অভিযোগ পাই নি। অভিযোগ পেলে ভিকটিমের পরিবারকে মামলা দায়ের করতে প্রয়োজনীয় আইনী পরামর্শ দেয়া হবে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…