কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পাবনায় নিহত মোটর শ্রমিকদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনায় মোটর চালক ও শ্রমিকদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং অসুস্থ শ্রমিকদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও দিনব্যাপী বিভিন্ন দুর্ঘটনায় নিহত মোটর শ্রমিকদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম দেয়া হয়।

বাদ আছর মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী শেখ রনির আয়োজনে পাবনা কবি বন্দে আলী মিয়া বাস টার্মিনালে স্মরণসভায় বক্তব্য দেন পাবনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ হোসেন, লাইন সম্পাদক আলাল হোসেন, শ্রমিক নেতা শেখ রনি, মাওলানা শামসুল ইসরাম, আশরাফ আলী।

এসময় পাবনা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুর রহমান, সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান, মেহেদি হাসান পুটিং, আফতাব উদ্দিন যুদ্ধ, শাহিন, সাত্তার, জনি হোসেন, রেজা, মিলন, বাবু, সালাউদ্দিনসহ মোটর চালক ও শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় মোটর শ্রমিক নেতা শেখ রনি বলেন, আমরা দিনরাত পরিশ্রম করে দেশের পরিবহন খাতে সেবা দিয়ে থাকি। কিন্তু দুর্ঘটনায় কেউ নিহত বা আহত হলে কেউ আমাদের কোনো খোঁজ নিতে আসে না। পরিবারের প্রধান উর্পাজনকারী যদি দুর্ঘটনায় নিহত কিংবা আহত হয় তাহলে সেই পরিবারের ওপর নেমে আসে ঘোর অন্ধকার। পরিবারটি পথে বসে যায়।

মোটর চালক ও শ্রমিকদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং অসুস্থ শ্রমিকদের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মো. শফিকুল ইসলাম।

আরও পড়ুন

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…