কাগজ২৪ — অবিচল সত্যের পথে

কুষ্টিয়ায় সরকারি প্রাথমিক বিদ‍্যালয় দপ্তরী সমিতির প্রয়াত সদস‍্যবৃন্দের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সরকারি প্রাথমিক বিদ‍্যালয় দপ্তরী সমিতি,কুষ্টিয়ার উদ‍্যোগে দপ্তরী সমিতির প্রয়াত সদস‍্যবৃন্দের স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সমিতির কুষ্টিয়া জেলা সভাপতি অরভিল ইসলাম পিয়াসের সভাপতিত্বে ও আমিনুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তবিবুর রহমান।

শিক্ষার মানোন্নয়ন, শিশুদের মানসিক স্বাস্থ্যের যত্ন ও মেধা-মননের বিকাশে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন প্রধান অতিথি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান ও হাবিবুর রহমান হাবীব, কুষ্টিয়া সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিরাজুম মুনিরা, কুমারখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, খোকসা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দা নাজনীন আলম, মিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ রানা, ভেড়ামারা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আহসান আরা, দৌলতপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদা সিদ্দিকা প্রমূখ। আলোচনা সভা শেষে প্রয়াত সদস‍্য আব্দুস সামাদ(কুমারখালী), জাকির সরকার(দৌলতপুর), মনিরুজ্জামান মনিব (ভেড়ামারা) এঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন সকলে।

পরে আউটসোর্সিং নীতিমালা-২০১৮ ও মহামান‍্য হাইকোর্টের রায় অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরীর কর্মঘন্টা ৮ ঘন্টা নির্ধারণ, নৈমত্তিক ছুটি, বেতন ও অন‍্যান‍্য সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ বিভিন্ন দাবী উল্লেখ করে কুষ্টিয়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের হাতে স্মারকলিপি তুলে দেন নেতৃবৃন্দ। আয়োজক কমিটির আহবায়ক রাশিদুল হক রাসেল, সোহাগ হোসেন, হারুন-অর-রশিদ, শরীফুল ইসলাম, রাজা আহমেদসহ সমিতির অন‍্যান‍্য সদস‍্যরা বক্তব্য রাখেন।

আরও পড়ুন

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…