কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

 

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

শেখ হাসিনার দর্শন, বাংলাদেশের উন্নয়ন প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদের ৩৫তম মাসিক সমন¦য় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন খান আইয়ুব এর আয়োজনে পরিষদের সভাকক্ষে সকল দপ্তরের সরকারি কর্মকর্তা/কর্মচারি, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউনূছ ইসলাম তালুকদার ঠান্ডু’র সভাপতিত্বে আলোচ্যসূচি অনুযায়ী আলোচনায় অংশগ্রহণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মাসূমুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ (সিটি), উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মির্জাপুর ইউপি চেয়ারম্যান হালিমুজ্জামান তালুকদার, আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, ধোপাকান্দি ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, ঝাওয়াইল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার রফিক, সহকারি কমিশনার (ভূমি) আহম্মদ আলী, ওসি হাসান আল মামুন ও মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবির প্রমূখ।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…