কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী নিহত

 

নিজস্ব প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডি.কম

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কের ঘারিন্দা বাইপাস এলাকায় ট্রাক চাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

আজ দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছে। আহত ব্যক্তিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মোঃ আব্দুল করিম (৩৫) কালিহাতী উপজেলার হালদিয়া গ্রামের আজগর আলীর ছেলে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট জাহাঙ্গীর আলম জানান, টাঙ্গাইল শহর ঘারিন্দা বাইপাস এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী রড বোঝাই একটি ট্রাক মোটর সাইকেল আরোহীকে চাপা দেয়।

ট্রাকর সাথে লেগে থাকা মোটর সাইকেলটি প্রায় অর্ধ কিলোমিটার পর্যন্ত যায়। এ সময় ট্রাকের চাকার সাথে লেগে থাকা মোটর সাইকেলে আগুন ধরে ট্রাকের মধ্যেও আগুন ছড়িয়ে পড়ে। চালক ট্রাকটি রেখে পালিয়ে যায়।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্রাকের আগুন নিভিয়ে ফেলে।

নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…