কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরে শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

 

মোঃ সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক শিশু শিক্ষা প্রতিষ্ঠান ভি.এম.কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শিশুদের সুপ্ত মেধার পরিস্ফুটনে শিক্ষার পাশাপাশি ক্রিড়া প্রতিযোগিতার মাধ্যমে বাংলার চিরায়িত সংস্কৃতি ধরে রাখার লক্ষ্যে আজ শুক্রবার প্রতিষ্ঠান প্রাঙ্গণে দিনব্যাপি এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সূতী ভি.এম.পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অত্র প্রতিষ্ঠানের পরিচালক মো. আব্দুল লতিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও হেমনগর ইউপি চেয়ারম্যান রওশন খান আইয়ুব। সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন অধ্যক্ষ অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, গোপালপুর কলেজের সাবেক শরিরচর্চা শিক্ষক তোরাব আলী শিকদার, ক্রিড়া শিক্ষক মাসুদ রানা , সূতী ভি.এম.পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক শামছুল হক ও সহকারি শিক্ষক এনামুল হক হিমেল প্রমূখ।

gopalpur_news_2

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…