কাগজ২৪ — অবিচল সত্যের পথে

শেখ হাসিনার পতন হলে বাসা থেকে বের হতে পারবেন না: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব

 

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন লিখেছেন, শেখ হাসিনা আছে বলেই এখন গলা ফাটানো যাচ্ছে। শেখ হাসিনার পতন হলে বাসা থেকে বের হতে পারবেন না। রবিবার খোকন তার ফেসবুক স্ট্যাটাসে এসব কথা লেখেন।

ফেসবুক স্ট্যাটাসটি কাগজ টোয়েন্টিফোর বিডি ডটকম পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল,

তিনি লিখেছেন, যারা নিজেরা খুব বেশি প্রগতিশীল বলে গলার জোর বাড়িয়ে দিয়েছেন, বলছেন শেখ হাসিনা পরাজিত হলে বিজয় উৎসবে যোগ দিবেন। তাদের উদ্যেশে বলছি, আল্লাহ না করুক যদি শেখ হাসিনা'র কিছু হয়ে যায় গলার আওয়াজ'তো অনেক দূরের কথা, বাসা থেকে বের হতে পারবেন কিনা সেই চিন্তা করেন। শেখ হাসিনার পতন কামনা করার আগে সৃষ্টিকর্তার নাম নিয়ে জিকির করে নিয়েন।

অসাম্প্রদায়িকতার মানে এই নয় যে দেশের সবাই নাস্তিক হয়ে যাবে। অসাম্প্রদায়িক এই দেশে সবাই সবার ধর্ম পালন করবে। যার যার ধর্মের নিজস্ব সংস্কৃতি পালন করবে। কে কি পালন করবে এটা নির্ধারণ করে দেয়ার ক্ষমতা আপনাকে আমাকে কেউ দেয়নি, এই ক্ষমতা শুধুই রাষ্ট্রের।

গলায় জোর আছে, শেখ হাসিনাকে গালি দিচ্ছেন। বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধুর মতই উদার, তাই হজম করে যাচ্ছেন। অন্য কেউ কিন্তু হজম করবেনা। যেদিন হেফাজত ঢাকা শহরে তান্ডব চালিয়েছিল, সেদিন আপনারা অনেক ডাকার পরও টিভি টকশোতে যাননি। রাতে কারা কারা বাসায় ঘুমাননি ঐটাও অনেকেই জানে। তাদেরকে উৎখাত শেখ হাসিনাই করেছিল।

যার বদৌলতে এই বাংলাদেশটা পেয়েছেন, যেই দেশটাকে নিয়ে আপনাদের এখন অনেক টেনশন, সেই দেশটার স্থপতি কে যখন সপরিবারে হত্যা করেছিল তখনতো ওই খুনিদের সঙ্গেও অনেক হাত মিলিয়েছেন, কবিতা ছড়া লিখেছেন, খাল কেটেছেন।

বিএনপি জামাতের সময় যে বিড়াল হয়ে থাকতেন সেইটা ভুলে গেছেন কেন? কেউ কেউতো রাষ্ট্রদোহিতার মামলা নিয়েও পালিয়ে বেড়িয়েছেন। তখনতো শেখ হাসিনাই আশ্রয় দিয়েছিলো। আর আপনাদের গলায় জোর তা কোত্থেকে এসেছে জানেন'তো? গলার এই জোর কিন্তু বঙ্গবন্ধু কন্যার বদৌলতেই পেয়েছেন।

আরও পড়ুন

সংগৃহীত ছবি
জাতীয়

মোংলা থেকে উত্তরাঞ্চলে জ্বালানি অবকাঠামো গড়বে সরকার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। মোংলাকে কেন্দ্র করে…

জাতীয়

সরকারি ব্যবস্থাপনায় বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম সরকারি ব্যবস্থাপনায় কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও…

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…