কাগজ২৪ — অবিচল সত্যের পথে

মোঃ জাকির হোসেন তালুকদারের স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল হল।

 

সম্পাদকীয় ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ 'টাঙ্গাইল জেলা যুব সমিতি, ঢাকা'র আয়োজনে অত্র সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন তালুকদারের স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হল।

শফি মাহমুদ মুকুল চৌধুরীর সভাপত্তিতে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অত্র সমিতির সিনিয়র সহ-সভাপতি আলহাজ গোলাম মোস্তফা গোলাপ, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি মোঃ শরিফুল ইসলাম শরীফ।

সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম তার বক্তব্যে জাকির হোসেনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, আল্লাহ্‌ তা'আলা'র কাছে তার আত্মার মাগফেরাত কামনা করি এবং তার সন্তানদের লেখাপড়ার খরচ বহন করব ইন-শা-আল্লাহ্‌।

jakir_2

আরও বক্তব্য রাখেন অত্র সমিতির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মোরশেদ আলী, যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড মোঃ আজিজুর রহমান।

সাংগঠনিক সম্পাদক মাহবুব এইচ শাহীন, জাকিরের মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করে সকলের নিকট দোয়ার আবেদন করেন এবং আল্লাহ্‌ তা'আলার কাছে তার রুহের মাগফেরাত কামনা করেন। জাকিরের স্ত্রীর জন্য ফ্রি আউটসোর্সিং (গ্রাফিক্স ডিজাইন) ট্রেনিং এর ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন।

jakir_3

সহ- সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ ফারুক রশিদ তানভীর তার কলিগ ও ঘনিষ্ঠ বন্ধু জাকির হোসেন এর স্মৃতিচারন করতে গিয়ে আবেগতারিত হয়ে পরেন।

সভাপতি জাকিরের রুহের মাগফেরাত কামনা করেন ও সকলকে জাকিরের পরিবারের জন্য আর্থিক সাহায্য করার কথা বলেন। সেই সাথে সমিতির আপদকালিন ফান্ড করার তাগিদ দেন।

সবশেষে ফুরফুরায়ে সিলসিলা ফাউন্ডেশনের চেয়ারম্যান পীরজাদা ওমর ফারুক আল নোমানি (মির্জাপুরী) সুরেলা কণ্ঠে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

jakir_1

আরও পড়ুন

স্মৃতিকথা

যাঁরা-আমাকে-মানুষ-করেছেন:-বিশ্ব-শিক্ষক-দিবসে-আমার-শিক্ষাগুরুদের-স্মরণ

মো. ফায়েকুজ্জামান মিয়া, সহযোগী অধ্যাপক ও গবেষক আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। ক্যালেন্ডারে দিনটি বছরে একবার ফিরে আসে; কিন্তু মানুষের জীবনে শিক্ষকের উপস্থিতি ক…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

সম্পাদকীয়

শাহ মোহাম্মদ ইমরান এর লেখা- বিচার চাই

বিচার চাই -শাহ মোহাম্মদ ইমরান প্রতিদিন বিকেলে অফিস থেকে ফিরবার পথে ধানমন্ডি বয়েজ স্কুলের দেয়ালে আকা গ্রাফিতিতে মুগ্ধকে দেখি “ পানি লাগবে পানি”। আমি জানি মুগ্ধ শ…