কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সখীপুরে রাস্তায় ট্রাক্টর চলাচ‌লে নি‌ষেধাজ্ঞা

আনোয়ার পাশা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের সখীপুরের ‌বি‌ভিন্ন গ্রা‌মীণ কাঁচা রাস্তায় ট্রাক্টর চলাচ‌লের ওপর নি‌ষেধাজ্ঞা জা‌রি করা হ‌য়ে‌ছে। বুধবার (১০ এপ্রিল) দুপু‌রে উপ‌জেলা আইনশৃঙ্খলা বিষয়ক ক‌মি‌টির মা‌সিক সভায় নি‌ষেধাজ্ঞা জা‌রির এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সূ‌ত্রে জানা যায়, বি‌ভিন্ন গ্রামীণ কাঁচা রাস্তায় ট্র্যা‌ফে ট্রাক্ট‌রের পিছ‌নে ব‌গি লা‌গি‌য়ে মালামাল প‌রিবহন করা হ‌চ্ছে। এতে রাস্তাগু‌লো চল‌তি বর্ষা মৌসু‌মে বেহাল হ‌য়ে পড়‌ছে। ক্ষ‌তিগ্রস্ত রাস্তায় মানু‌ষের হাঁটাচলায় দারুণভা‌বে দুষ্কর হ‌য়ে প‌ড়ে‌ছে।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুর রহমানের সভাপ‌তিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার, নির্বাচন কর্মকর্তা আতাউল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদুল আলম সহ সকল ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…