কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ইতিহাসের এই দিনে: ১৫ সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

১৫ সেপ্টেম্বর ২০১৭, শুক্রবার। ৩১ ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৫৭ তম (অধিবর্ষে ২৫৮ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
৯৯৪ ইতিহাসের এই দিনে ওরেন্তেসের যুদ্ধে বাজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে ফাতেমীয়রা বড় ধরনের বিজয় লাভ করে।

১৬৫৬ ইতিহাসের এই দিনে ইংল্যান্ড ও ফ্রান্স শান্তিচুক্তি স্বাক্ষর করে।

১৭৭৬ ইতিহাসের এই দিনে ব্রিটেন ম্যানহাটান দখল করে।

১৮১২ ইতিহাসের এই দিনে নেপোলিয়নের ফরাসি বাহিনী মস্কোর ক্রেমলিনে তাঁবু গাড়ে।

১৮১২ ইতিহাসের এই দিনে ফরাসি দখলদারি প্রতিহত করতে রুশরা মস্কোয় আগুন লাগিয়ে দেয়।

১৮২১ ইতিহাসের এই দিনে মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালা, এল সালভাদর, হন্ডুরাস, নিকারাগুয়া ও কোস্টারিকা স্পেনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।

১৮৩৫ ইতিহাসের এই দিনে ভারতে মুদ্রণযন্ত্রকে সংবাদ পরিবেশনের কাজে ব্যবহারের অনুমতি প্রদান করে ‘লিবার্টি অব দ্য প্রেস অ্যাক্ট’ স্বাক্ষরিত হয়।

১৮৯৪ ইতিহাসের এই দিনে পিয়ং ইয়ংয়ের যুদ্ধে জাপানের কাছে চীন পরাস্ত হয়।

১৯১৬ ইতিহাসের এই দিনে বিশ্বযুদ্ধে প্রথমবারের মত ট্যাঙ্ক ব্যবহৃত হয়।

১৯১৭ ইতিহাসের এই দিনে আলেকজান্ডার কেরেনস্কি রাশিয়াকে প্রজাতন্ত্র ঘোষণা করেন।

১৯২৮ ইতিহাসের এই দিনে আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন।

১৯৩৫ ইতিহাসের এই দিনে নুরেমবার্গ আইনের মাধ্যমে জার্মান ইহুদীদের নাগরিকত্ব বাতিল করে।

১৯৩৫ ইতিহাসের এই দিনে জার্মানীর স্বস্তিকাযুক্ত নতুন পতাকা চালু করে।

১৯৪৬ ইতিহাসের এই দিনে বুলগেরিয়া গণপ্রজাতন্ত্র ঘোষিত হয়।

১৯৫২ ইতিহাসের এই দিনে জাতিসংঘ আফ্রিকার দেশ ইথিউপিয়াকে এরিত্রিয়া দান করে। পরবর্তীতে এরিত্রিয়া স্বাধীন হয়।

১৯৫৮ ইতিহাসের এই দিনে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে ‘ত্রাকোমি’ নামে চোখের বিপদজনক সংক্রামক রোগের ভাইরাস আবিস্কৃত হয়।

১৯৫৯ ইতিহাসের এই দিনে নিকিতা ক্রশেভ প্রথম সোভিয়েত নেতা হিসেবে যুক্তরাষ্ট্র সফরে যান।

১৯৮১ ইতিহাসের এই দিনে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতু জাতিসংঘের সদস্য হয়।

১৯৮৯ ইতিহাসের এই দিনে পাকিস্তান কমনওয়েলথে ফিরে আসে।

১৯৯১ ইতিহাসের এই দিনে দক্ষিণ-পূর্ব ইউরোপের মেসেডোনিয়া সাবেক ইউগোশ্লাভিয়া থেকে আলাদা হয়ে স্বাধীনতা লাভ করে।

১৯৯১ ইতিহাসের এই দিনে বাংলাদেশে গণভোটে সংসদীয় পদ্ধতির পক্ষে গণ রায় প্রদান।

১৯৯৬ ইতিহাসের এই দিনে ক্রিকেটে বাংলাদেশ এসিসি ট্রফি জয় করে।

১৯৯৮ ইতিহাসের এই দিনে আমেরিকার টেলিকম্যুনিকেশন কোম্পানী ওয়ার্ল্ডকম ও এমসিআই যুক্ত হয়ে এমসিআই ওয়ার্ল্ডকম নামে একটি প্রতিষ্ঠানে পরিণত হয়, যা ইতিহাসের অন্যতম বৃহত্তম সংযুক্তি (Merger)।

২০০৮ ইতিহাসের এই দিনে আমেরিকার বিনিয়োগ প্রতিষ্ঠান লেহম্যান ব্রাদার্স দেউলিয়া ঘোষিত হয়, যা আমেরিকায় এযাবৎকালের বৃহত্তম দেউলিয়ার ঘটনা।

জন্ম
১২৫৪ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্কো পোলো - ইতালির ভেনিস অঞ্চলের একজন বণিক ও বিখ্যাত পরিব্রাজক।

১৫০৫ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হাঙ্গেরির রানি মারিয়া।

১৭৮৯ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন Mohicans খ্যাত কথাসাহিত্যিক জেমস ফেনিমোর কুপার।

১৮৫৭ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম হাওয়ার্ড ট্যাফট, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৭তম রাষ্ট্রপতি ও ১০ম প্রধান বিচারপতি।

১৮৭৬ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক।

১৮৯৪ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফরাসি চলচ্চিত্র পরিচালক ঝাঁ র‌্যা নোয়ারে।

১৯০৪ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইতালির রাজা দ্বিতীয় উমবার্তো।

১৯১৬ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রুমানিয়ার খ্যাতনামা লেখক ও গবেষক কনষ্ট্যান্টিন ভারযিল গিওরগো।

১৯২৯ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নোবেলজয়ী [১৯৬৯] মার্কিন পদার্থবিদ মারে গেলমান।

১৯৪৬ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অলিভার স্টোন, একাডেমি পুরস্কার বিজয়ী মার্কিন চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্য লেখক।

১৯৭১খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নিউ জিল্যান্ডের অলরাউন্ডার নাথান এসল।

মৃত্যু
৭০৬ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন সিরিয়ার সর্বশেষ সাহাবী হযরত উতবা (রঃ)।

১৯৮২ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন লেবাননের রাষ্ট্রপতি বাসির গামায়েল আততায়ীর হাতে নিহত হন।

২০০৬ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন নিতুন কুণ্ডু, বাংলাদেশী চিত্রশিল্পী ও উদ্যোক্তা।

২০১৭ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন দ্বিজেন শর্মা।

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…