কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ইডকলের ডিভিশনাল ম্যানেজার এবং বেঙ্গল এর রিজিওনাল ম্যানেজার সড়ক দুর্ঘটনায় আহত।

ভূপাল চন্দ্র রায়,  নওগাঁ জেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড(ইডকল) রাজশাহীর ডিভিশনাল ম্যানেজার জনাব মোঃ মহিউদ্দি এবং বেঙ্গল রিনিউএ্যাবল এনার্জি লিমিটেড কুড়িগ্রাম রিজিওনের রিজিওনাল ম্যানেজার মোঃ বসির আহমেদ আজ মঙ্গলবার বেলা ৩.৩০ ঘটিকায় নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার রামকুড়া গ্রামের পাকা রাস্তায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।

জানা যায়, মোঃ মহিউদ্দিন গতকাল সোমবার সকালে বেঙ্গল রিনিউএ্যাবল এনার্জি লিমিটেড নিয়ামতপুর শাখায় সোলার স্ট্রিট লাইট পরিদর্শন করতে এসেছিলেন। প্রতিদিনের ন্যায় আজ মঙ্গলবার সকাল ৯.টায় বেঙ্গল রিনিউএ্যাবল এনার্জি লিমিটেড এর রিজিওনাল ম্যানেজার মোঃ বসির আহমেদ কে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে ফিল্ড ভিজিট করতে বের হয়েছিলেন। ফিল্ডের কাজ শেষে অফিসে ফেরার পথে নিয়ামতপুর উপজেলার রামকুড়া গ্রামের পাকা রাস্তার মোড়ে মোটরসাইকেল থেকে পিছলে ছিটকে পড়ে যায়।

স্থানীয় লোকজন চালক এবং আরোহী দু'জন কে আহত অবস্থায় উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মোটরসাইকেল চালক মোঃ মহিউদ্দিন ইডকলের ডিভিশনাল ম্যানেজারের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…