কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ইভটিজিংয়ের কথা শুনে ঘটনাস্থলে গিয়ে দেখে শিশু ধর্ষন

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার পল্লীতে ৭ বছরে শিশু ধর্ষনের খবর পাওয়াগেছে। শিশুটির বাবা বাদী হয়ে ১৫ মে রাতে আটোয়ারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী ২০০৩ এর ৯(১) ধারায় ধর্ষন মামলা দায়ের করেন। এই অনৈতিক ঘটনাটি একই দিন (১৫ মে) দুপুরে উপজেলার ধামোর ইউনিয়নের বন্দরপাড়া গ্রামে ঘটেছে।

এদিকে ইভটিজিং এর খবর পেয়ে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা ও মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম সহ পুলিশকে সাথে নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়ে দেখেন ইভটিজিং নয় ধর্ষনের ঘটনা। ইউএনও তাৎক্ষনিক ভাবে শিশুটির সাথে সরাসরি কথা বলে চিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহন করেন এবং অভিযুক্তকে থানায় সোপর্দ করেন। রাতে শিশুটির বাবা বাদি হয়ে মামলা রুজু করলে পরদিন বুধবার সকালে আটককৃত ব্যাক্তি উপজেলার বলরামপুর ইউনিয়নের রাণীগঞ্জ গ্রামের জনৈক মৃত: মকসেদ আলীর পুত্র মো: খালেক (৬৩) কে পঞ্চগড় আদালতে প্রেরন করা হয়।

এ ব্যাপারে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: আব্দুর রাজ্জাক ধর্ষন মামলা রেকর্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য পঞ্চগড় সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং আটককৃত খালেককে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…