কাগজ২৪ — অবিচল সত্যের পথে

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রকিব হাসান টিপুর ঈদ বস্ত্র বিতরণ

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনায় গরীব অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রকিব হাসান টিপু। মঙ্গলবার বিকাল ৫টায় ঘোষপুরে তিনি দুস্থ মানুষের মাঝে এ বস্ত্র বিতরণ করেন।
ঈদ বস্ত্র বিতরণকালে রকিব হাসান টিপু বলেন, আমি চাই সমাজের একটি মানুষও যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়। আসন্ন ঈদে সমাজের সর্বস্তরের মানুষের মুখে আনন্দের হাসি ফুটে উঠুক। তাই যার যার সামর্থ্য অনুযায়ী আশপাশের অসহায়-গরীব দুঃখীদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। এসময় তিনি পাবনাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

৩নং ওয়ার্ড কাউন্সিলর শেখ ইকবালের সভাপতিত্বে এ সময় জেলা যুবলীগ নেতা জুয়েল চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…