কাগজ২৪ — অবিচল সত্যের পথে

কাকুয়া ইউপি নির্বাচনে আ’লীগ বিদ্রোহী প্রার্থী বিজয়ী

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী জিন্নাহ (আনারস প্রতীক) চার হাজার ১৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বদিউজ্জামান ফারুক (নৌকা প্রতীক) পেয়েছেন তিন হাজার ৯৫০ ভোট।

এছাড়া পরাজিত অন্য চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী ডা: মোহাম্মদ খাদেমুল ইসলাম (ঘোড়া প্রতীক) পেয়েছেন দুই হাজার ৯৭৮ এবং বিএনপির মনোনিত প্রার্থী শাহাদত হোসেন (ধানের শীষ প্রতীক) পেয়েছেন এক হাজার ৬৭ ভোট।

রোববার (২৪ সেপ্টেম্বর) রাত নয়টায় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

আরও পড়ুন

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…