কাগজ২৪ — অবিচল সত্যের পথে

নওগাঁর নিয়ামতপুরে করোনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান

ভূপাল চন্দ্র রায়,  নওগাঁ জেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নওগাঁর নিয়ামতপুরে করোনায় কর্মহীন হয়ে পড়া শ্রমজীবি মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা প্রদান করা হয়।

গত ৭ জুলাই বুধবার বেলা ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খাদ্য সহায়তা প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, ভাবিচা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ওবাইদুল হক, নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি জাবেদ আলী, সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমুখ।

নিয়ামতপুর সদর ইউনিয়নে ১শ ৩০ জন এবং বাঁকী ৭টি ইউনিয়নে প্রতিটিতে ১শজন করে উপজেলায় মোট ৮শ ৩০ জনকে প্রধানমন্ত্রী উপহার খাদ্য সহায়তা ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ ও ১ লিটার তেল প্রদান করা হয়।

আরও পড়ুন

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…