কাগজ২৪ — অবিচল সত্যের পথে

খানসামায় আগুনে ভস্মিভূত ৪ দোকান

ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট শরীফ মার্কেটে ভয়াবহ আগুনে ৪টি দোকান ভষ্মিভূত হয়েছে। এ ছাড়াও আগুনে পাশাপাশি আরো ৭/৮টি দোকানের ক্ষতিগ্রস্ত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সেতাব মাস্টারের ছেলে শফিকুল ইসলামের হার্ডওয়্যারের দোকানে সট সার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত ঘটে। উত্তরা ইপিজেডের দমকল বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে পুড়ে যাওয়া অন্য দোকানগুলো হলো বৈশাখী গার্মেন্টস, কাওসার ফটোস্ট্যাট ও প্রদীপ এ্যালুমিনিয়াম। এতে আনুমানিক ক্ষতির পরিমান প্রায় ৩০ লাখ টাকা।

খানসামা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল ইসলাম খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…