কাগজ২৪ — অবিচল সত্যের পথে

খানসামায় ইউএনও এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

 

 

 

ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুরের খানসামায় নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকেলে উপজেলা সভাকক্ষে মতবিনিময় সভায় সাংবাদিকরা খানসামা উপজেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও সম্ভাবনার চিত্র তুলে ধরেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং উপজেলার উন্নয়নে কাজ করার আশ্বাস দেন। মতবিনিময়কালে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকের উদ্যেশ্য বলেন, খানসামাকে আধুনিক মানের উপজেলা হিসেবে গড়ে তুলতে সমাজের প্রতিটি ক্ষেত্র সংবাদকর্মীদের সার্বিক সহযোগীতার মাধ্যমে এগিয়ে আসতে হবে। বাল্য বিবাহ, ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে সমাজের প্রতিটি স্তরে স্তরে যার যার অবস্থান থেকে সকলকে সচেতনা সৃষ্টি করতে আহ্বান জানান।
তিনি আরো বলেন, একজন সংবাদকর্মী তার পেশাগত দায়িত্বের বাহিরেও একটি পিছিয়ে পড়া সমাজকে সামনের দিকে অগ্রসর করতে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে মতবিনিময় সভায় জানান।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ সোলেমান আলী, সাংবাদিক মোজাফফর হোসেন, ধীমান চন্দ্র দাস, সিকান্দার আলী কাবুল, তাজ ফারাজুল ইসলাম চৌধুরী, তফিজ উদ্দীন, নুপুর চৌধুরী, মোঃ নুরনবী ইসলাম, ভুপেন্দ্র নাথ রায়, তরিকুল চৌধুরীসহ শাহিন ইসলাম প্রমুখ।


কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…