কাগজ২৪ — অবিচল সত্যের পথে

খানসামায় প্রেমিকার জন্য প্রেমিকের আত্মহত্যা

ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুরের খানসামায় প্রেমিকাকে বিয়ে করতে না পরার দুঃখে কাজল (১৭) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

গত ২১ এপ্রিল রবিবার দিবাগত রাতে তিনি বাড়ির পাশে ইছামতি নদীর ধারে একটি বটগাছে রশিতে ঝুলে আত্মহত্যা করে।

ঘটনাস্থলে উপস্থিত প্রতিবেশী প্রশান্ত রায় জানায়, মৃত কাজল দুবুলিয়া গ্রামের ভবেশ রায়ের চার ছেলের মধ্যে দ্বিতীয়। তার দীর্ঘদিন থেকে চিরিরবন্দর উপজেলার কচুয়াহাটের একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল। ২২ এপ্রিল মেয়েটির অন্যত্র বিয়ের দিন নির্ধারিত থাকায় সে আত্মহত্যা করেছে।

খানসামা থানার দায়িত্বরত এস.আই সিকান্দার আলী জানান, লাশের সুরতহাল রির্পোট শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। তিনি আরো জানান, মামলার বিষয়টি আইনি প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…