কাগজ২৪ — অবিচল সত্যের পথে

খানসামায় রঙ্গীন পপকর্ণের পরীক্ষামূলক চাষ

ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর জেলা প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুরের খানসামায় রঙ্গীন পপকর্ণের পরীক্ষামূলক চাষ করেছে। উপজেলার গোয়ালডিহি গ্রামের গোলাম রব্বানী নামে এক কৃষক এ রঙ্গীন পপকর্ণ ভুট্টার চাষ করে।

কৃষক গোলাম রব্বানী জানান, অষ্ট্রেলিয়া হতে আমদানীকারক বীজ ডিলার সিদ্দিক সীডসের পরামর্শক্রমে দেড় হাজার টাকায় ৪০০ গ্রাম কালার পপকর্ণের বীজ কিনে ৫ শতক জমিতে পরীক্ষামূলক ভাবে আবাদ করি। এতে বীজ, সার, চাষাবাদ সহ মোট ৩ হাজার টাকা খরচ করে ১১০ কেজি পপকর্ন সাড়ে ৫ হাজার টাকায় বিক্রি করি। এতে ভুট্টা ও সাধারন পপকর্ণের চেয়ে সার ও কীটনাশকে খরচ কম হয়। এছাড়াও এ বছর ইংল্যান্ড হতে পেঁয়াজের বীজ এনে পরীক্ষামূলক চাষ করে ভাল ফলন হয়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আফজাল হোসেন জানান, কালার পপকর্ণ দেখতে অনেক সুন্দর হওয়ায় বাজারে ভাল প্রভাব ফেলবে বলে আশা করা যাচ্ছে। এর বাজার ব্যবস্থা সৃষ্টি করতে পারলে বাংলাদেশেও তা আবাদ করা সম্ভব হবে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…