কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরে আ’লীগের মনোনয়ন প্রার্থীর সংবাদ সম্মেলন

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের গোপালপুর থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রকৌশলী কেএম গিয়াস উদ্দীন আজ রবিবার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ও নৌকা প্রতীকের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। গোপালপুর প্রেসক্লাবে আয়োজিত সম্মেলনে তিনি দাবি করেন, তিনি ছিলেন ষাটের দশকে গোপালপুর থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি। নব্বয়ের দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসাবে নির্যাতন ভোগ করেছেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিষদের সাথে জড়িত ছিলেন। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল জব্বার, সহদপ্তর সম্পাদক শামীম আল মামুন, ধোপাকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান ও ইসমাইল হোসেন, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটি ঢাকার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ঢাকায় বসবাসরত টাঙ্গাইল জেলার মানুষের সংগঠন "টাঙ্গাইল সোসাইটি, ঢাকা" ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। রাজধান…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…