কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরে ইয়াবা বিক্রেতা আটক

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুরে ৫৫ পিচ ইয়াবাসহ ছোটন মিয়া (২০) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় হেমনগর ইউনিয়নের উদ্যমপুর বর্ণী গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে শিমলাপাড়ার নাজিরুল ইসলাম খানের ছেলে।

ওসি হাসান আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হেমনগর তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এস আই) আব্দুল মালেক খান অভিযান চালিয়ে উদ্যমপুরবর্ণী রেলস্ট্রেশনের কাছে ইয়াবা বিক্রয় করার সময় তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। রাতে গোপালপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে মঙ্গলবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়।

আরও পড়ুন

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

বিভাগীয় খবর

টাঙ্গাইলে ৭৮ লাখ টাকা ডাকাতি, মূলহোতা সাগর বাড়ই ঢাকা থেকে গ্রেপ্তার

মো. সোহেল রানা, টাঙ্গাইল: টাঙ্গাইলে প্রাইভেটকারে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মূলহোতা সাগর বাড়ইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৫ মে) সকাল…

রাজনীতি

সাবেক এমপি মোরশেদ আলম গ্রেপ্তার

নোয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য মোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার রাতে তাকে রাজধানীর গুলশান এলাকা থেক…