কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোমাংস বিক্রি, আসামে মুসলিমকে খাওয়ানো হলো শুকরের মাংস

আন্তর্জাতিক ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গরুর মাংস বিক্রির অপরাধে ৬৮ বছর বয়সী এক মুসলিমকে মারধর করে শুকরের মাংস খাওয়ানোর অভিযোগ ওঠেছে। ঘটনাটি ঘটেছে ভারতের আসাম অঙ্গরাজ্যের বিশ্বনাথ জেলায়। গত রবিবার এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাঁচজনকে আটক করেছে স্থানীয় পুলিশ।

ভুক্তভোগী ওই ব্যক্তির নাম শওকত আলী। ভিডিওতে দেখা যায় রাস্তায় হাঁটু গেড়ে মাথা নীচু করে নিজেকে ছেড়ে দেয়ার আর্তনাদ জানাচ্ছেন তিনি। বর্তমানে শওকত একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় পুলিশের বরাতে এনডিটিভি জানিয়েছে, এই ঘটনায় দুটি এফআইআর দায়ের করা হয়েছে। যার একটি দায়ের করেছেন শওকতের ভাই। ভিডিও দেখে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। ভিডিওতে একজনকে জিজ্ঞাসা করতে দেখা যায়, তুমি কি বাংলাদেশি? তোমার নাম কি নাগরিক পঞ্জিকায় (এনআরসি) আছে?

আসামে সম্প্রতি এনআরসির মাধ্যমে নাগরিক তালিকা করা হয়েছে। গত বছর ওই তালিকায় অন্তত ৪০ লাখ মানুষের নাম ওঠেনি বলে অভিযোগ রয়েছে। তিন কোটি ২৯ লাখের মতো মানুষ এনআরসির খসড়া তালিকায় জায়গা পেয়েছেন। সোমবার দেশটির ক্ষমতাসীন বিজেপির ইশতিহারে এই এনআরসি সমাপ্তের অঙ্গীকার করা হয়েছে। সারা দেশেই এই এনআরসি করা হবে বলেও ঘোষণা এসেছে ইশতিহারে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক বুধবার ভোরে ঢাকায় যাত্রাবিরতিকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌ…

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…