কাগজ২৪ — অবিচল সত্যের পথে

চাঁদা না পেয়ে শিক্ষককে মারধর, ছাত্রলীগ নেতা গ্রেফতার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

তিন লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ঝালকাঠির নলছিটি পৌর ছাত্রলীগের ৪ নেতার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে স্থানীয় প্যালেস্টাইন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রভাষক মামুন কবির বাদী হয়ে নলছিটি থানায় এ মামলা দায়ের করেন।

পরে মামলার ২নং আসামি শুভ দাসকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। আর মামলার আসামিরা হলেন, নলছিটি পৌর ছাত্রলীগের সভাপতি মো. কাওসার সরদার (সালমান), যুগ্ম সম্পাদক রাইসুল রবিন (রবিন প্যাদা), সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন ও ছাত্রলীগ নেতা শুভ দাস।

মামলা দায়েরের পর বৃহস্পতিবার রাতে শহরের কলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে শুভ দাসকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর রাত পৌনে ৮টার দিকে কলেজ শিক্ষক মামুন কবিরকে মোবাইল ফোনের মাধ্যমে শহরের স্টিমারঘাট এলাকায় ডেকে নেয় পৌর ছাত্রলীগের সভাপতি মো. কাওসার সরদার ও তার সঙ্গীরা। সেখানে ওই শিক্ষকের আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন ছাত্রলীগ নেতারা।

শিক্ষক মামুন কবির চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। জীবন বাঁচতে ওই শিক্ষক চিৎকার করলে আসামি রবিন প্যাদা তার মুখ চেপে ধরেন এবং আসামি শুভ দাস ও তানভীর হোসেন মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষি মারেন। এতে সে মাটিতে লুটিয়ে পড়লে আসামিরা নগদ ১১ হাজার ৭০০ টাকা ও একটি বিদেশি ঘড়ি নিয়ে যায়।

এরপর তারা ওই শিক্ষককে নদীতে ফেলে দিতে চাইলে মৃত্যু ভয়ে তিনি ফের চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম তালুকদার বলেন, কলেজ শিক্ষকের কাছে চাঁদা দাবির ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই মামলার ২নং আসামি শুভ দাসকে গ্রেফতার করে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…