কাগজ২৪ — অবিচল সত্যের পথে

চিরিরবন্দরে বিভিন্ন আয়োজনে পৃথক পৃথকভাবে নববর্ষ উদযাপন

দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

শত- সহস্র বছরের বাঙ্গালীর ঐতিহ্য বাংলা নববর্ষ ১৪২৪ কে বরণ করতে গতকাল ১৪ এপ্রিল দিনাজপুরের চিরিরবন্দরে মঙ্গল শোভাযাত্রাসহ ব্যাপক কর্মসূচি পালন করা হয়েছে।  শুক্রবার সকাল ৯টায় উপজেলা নববর্ষ উদযাপন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে মঙ্গল যাত্রার র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চিরিরবন্দর মডেল পাইলট স্কুলে গিয়ে শেষ হয়। র‌্যালীতে উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম রব্বানী, উপজেলা আওয়ামীলীগ  সভাপতি  মো: আইয়ুবুর রহমান শাহ্ ,সহকারী কমিশনার (ভূমি) মো: মাশফাকুর রহমান, কৃষি অফিসার মো: মাহমুদুল হাসান, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মো: হারেছুল ইসলামসহ  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ অংশগ্রহন করেন। শোভাযাত্রা শেষে সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলো নববর্ষকে বরণ করতে নানা আয়োজনে মেতে উঠে। এছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে দিনটি পালন করে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…