কাগজ২৪ — অবিচল সত্যের পথে

নওগাঁর নিয়ামতপুরে বীমা গ্রাহকের মৃত্যুদাবি ও মেয়াদ পূর্তির চেক হস্তান্তর

ভূপাল চন্দ্র রায়,  নওগাঁ জেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নওগাঁর নিয়ামতপুরে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির বীমা প্রকল্পে গ্রাহকের মৃত্যুদাবি ও মেয়াদ পূর্তির চেক হস্তান্তর করা হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলার পাড়ইল ইউনিয়নের ধানসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব চেক হস্তান্তর করা হয়।

জাতীয় আদিবাসী সমন্বয় পরিষদের সভাপতি বিষোদ মনি টপ্পোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাড়ইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মুজিব গেন্দা।

ধানসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জনপ্রিয় বীমা প্রকল্প, রাজশাহীর প্রকল্প ইনচার্জ ও জেলা সমন্বয়কারী সাইফুল ইসলাম রাসেদ। বিশেষ অতিথি ছিলেন পাড়ইল ইউপির ২নং ওয়ার্ড সদস্য রেজাউল হক, পাড়ইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন কুমার মাস্টার, জনপ্রিয় বীমা প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক ইনচার্জ নিলুফা ইয়াসমিন ও নিয়ামতপুর শাখার অতিরিক্ত প্রকল্প পরিচালক মসিউজ্জামান।

আরও পড়ুন

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…