কাগজ২৪ — অবিচল সত্যের পথে

জামালপুরে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সবার জন্য শিক্ষা’ স্লোগানকে সামনে রেখে ‘বাংলাদেশ টেকশই উন্নয়ন লক্ষ্য অর্জন: বিশেষ শিক্ষা ও একিভূত শিক্ষা’ বিষয়ক প্রতিবন্ধী বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের নিয়ে মাসব্যাপি কর্মশালার শুভ উদ্বোধন করা হয়েছে।

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও তাদের সমাজের মূল ¯্রােতধারায় সম্পৃক্ত করে দেশের উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে রান ডেভেলোপম্যান্ট সোসাইটি আজ শনিবার সকালে জামালপুর সদর উপজেলার হর্টি কালচার হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন।

জামালপুর সদর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সফিউদ্দৌলা চিশতির সভাপতিত্বে বাংলাদেশে প্রাথমিক শিক্ষা বিভাগে সকল শিশুর একীভূততা নিশ্চিত করার লক্ষ্যে প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার শুভ উদ্বোধন করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম মোস্তফা।

এ সময় বক্তব্য রাখেন জামালপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক শাহ আলম, রান ডেভেলোপম্যান্ট সোসাইটির মহাসচিব গাউছুল আজম শিমু, ডাইরেক্টর ফিনান্স ও রান সিকিউরিটি সার্ভিসেস লিঃ এর ম্যানেজিং ডাইরেক্টর মো. রেজাউল করিম (রেজা), ডেপুটি ডিরেক্টর (এডমিন) মনিরুজ্জামান দুলাল, এরিয়া ম্যানেজার মিজানুর রহমান মিলন (ফকির), এফপিজি সেন্টারের প্রশিক্ষক ও চেয়ারম্যান মহব্বত হোসেন চৌধুরী এবং প্রশিক্ষক ও ব্যবস্থাপনা পরিচালক তানজিমা সুলতানা পারভীন, ছাত্রলীগ নেতা মুঈন ইয়াজদানী প্রমূখ। এসময় রান ডেভেলোপম্যান্ট সোসাইটি পরিচালিত জামালপুর জেলার সকল অটিস্ট্রিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষিকা প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…