কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাংগাইলে জেলা প্রশাসকের মাধ্যমে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে প্রধানমন্ত্রীর নিকট সারকলিপি প্রদান

আনোয়ার পাশা, সখীপুর(টাংগাইল) বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বাংলাদেশে বর্তমানে সরকারি চাকরির ক্ষেত্রে ৪৪ শতাংশ নিয়োগ দেওয়া মেধার ভিত্তিতে আর বাকি ৫৬ শতাংশ নিয়োগ দেওয়া হয় কোটা পদ্ধতির মাধ্যমে। এখানে মুক্তিযুদ্ধা কোটাতে ৩০শতাংশ, জেলা কোটা ১০শতাংশ, নারী কোটা ১০শতাংশ, উপজাতি কোটা ৫শতাংশ আর প্রতিবন্ধী কোটা ১শতাংশ। বাংলাদেশের সংবিধানের ২৮ ও ২৯ অনুচ্ছেদে বলা হয়েছে যে নারী কিংবা সমাজের অনগ্রসর শ্রেনী জন্যে অর্থাৎ উপজাতিদের জন্যে একটি নির্দিষ্ট হারে কোটা পদ্ধতি থাকতে পারে।সেখানে কোন অঞ্চল ভিত্তিক কোটার কথা বলা হয় নাই।

টাংগাইলের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর সারকলিপি প্রদান এবং এক মানববন্ধনের আয়োজন করে টাংগাইলের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে। মানববন্ধনে বক্তারা কোটা ব্যবস্থা সংস্কারের ৫ দফা দাবি তুলে ধরেন। ১০% বেশি কোটা নয়,কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শূন্য পদে মেধার ভিত্তিতে নিয়োগ প্রদান, চাকরির নিয়োগ পরিক্ষায় কোটা পদ্ধতি একাধিক বার ব্যবহার না করা, কোটায় কোন ধরনের বিশেষ নিয়োগ পরিক্ষা না নেওয়া, চাকরির ক্ষেত্রে সবার জন্যে সমান বয়স সীমা নির্ধারণ করা। মানববন্ধন শেষে জেলা প্রশাসক কাছে সারকলিপি তুলে দেন আর এ সময় উপস্থিত ছিলেন জেলা ডিভিটিং ক্লাবের সাধারণ সম্পাদকও সাদত কলেজ ডিভিটিং ক্লাবের সভাপতি সাইফুল্লাহ হায়দার, আল আমিন, রিহাত, মাহমুদা, শিমু ছাড়াও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…