কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলের কালিহাতীতে পাইপ লাইন কাজের উদ্বোধন

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের কালিহাতী পৌরসভায় নিরাপদ পানি সরবরাহ পাইপ লাইন স্থাপন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ৩২টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় কালিহাতী পৌরসভায় আজ ২৩ জুন রবিবার এ কাজের শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল-৪ ( কালিহাতী ) আসনের সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী এমপি।

কালিহাতী পৌরসভার মেয়র আলী আকবর জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার মো. নজরুল ইসলাম, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বিকম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান প্রমুখ।

এসময় পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও বিভিন্ন দপ্তরের ও কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…