কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইল জেলখানা সংলগ্ন হরিজন পল্লীতে বাঁশের ব্রীজ ভেঙ্গে নিহত ১ আহত ৬

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইল পৌর এলাকার জেলখানা সংলগ্ন হরিজন পল্লীতে ১৫ অক্টোবর মঙ্গলবার সকালে বাঁশের ব্রীজ ভেঙ্গে ১ জন নিহত ও ৬ জন আহত হয়েছে।

নিহত শুভা রানী রাথুত (৪০) হরিজন পল্লীর সুভল লাল রাও এর স্ত্রী, আহত বলাই হরিজন (৫৪), আনন্দ রাও (২৫), সালমান হরিজন (২৫), প্রিতম হরিজন (২২), অজয় হরিজন (২৭) ও বিশ্বনাথ হরিজন (৩৬) একই পল্লীর বাসিন্দা।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, ১৫ অক্টোবর মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে সাত ঘটিকার সময় হরিজন পল্লীর শুভা রানী রাথুত হটাৎ অসুস্থ্য হয়ে পড়ে। ওই সময় প্রতিবেশীরা তাকে হাসপাতালে নেয়ার সময় ওই বাঁশের ব্রীজ ভেঙ্গে খালে পরে যায়।

আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত ডাক্তার শুভা রানী (৪০) কে মৃত ঘোষনা করে।

টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন ও প্যানেল মেয়র তানভীর হাসান ফেরদৌস নোমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে মেয়র জরুরী ভিত্তিতে ওই স্থানে নতুন ব্রীজ করে দেয়ার ঘোষনা দেন। সেইসাথে শোভা রানীর মৃত্যুতে শোক প্রকাশ করে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…