কাগজ২৪ — অবিচল সত্যের পথে

নীলফামারীতে দিনব্যাপী ভ্যাট মেলা

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নীলফামারীর কাস্টমস এক্সাইজ অফিস চত্বরে দিনব্যাপী ভ্যাট মেলা শুরু হয়েছে। কাস্টমস এক্সাইজ বিভাগের উদ্যোগে বুধবার (১৭ মে) সকাল ১০টায় মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ এ মেলার উদ্বোধন করেন।

১ জুলাই থেকে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন বাস্তবায়নে ভ্যাট দাতাদের সচেতন করতে এ মেলার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- রংপুর বিভাগের কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনের কমিশনার মোহাম্মদ আহসানুল হক, সহকারী কমিশনার নীলফামারী মো. মশিয়ার প্রমুখ। এছাড়া বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিসহ হোটেল রেস্তোঁরা বেকারিসহ ব্যবসা প্র্রতিষ্ঠানের মালিকরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, বছরে ৩০ লাখ টাকার মধ্যে লেনদেন করেন এমন ব্যবসায়ীরা ভ্যাটের আওতায় থাকছেন না। তবে ৮০ লাখ টাকার মধ্যে তিন শতাংশ হারে এবং উর্ধ্বে লেনদেনকারী ব্যবসায়ীদের ১৫ শতাংশ হারে ভ্যাট দিতে হবে। আগামী ১ জুলাই থেকে অনলাইন পদ্ধতিতে বিনা খরচায় অনলাইনে ভ্যাট নিবন্ধনসহ রিটার্ন জমার সুবিধা পাবেন ভ্যাট দাতারা। ভোক্তা এবং ব্যবসায়ীদের জন্য ক্ষতিকর ভ্যাট আইন প্রণয়ন না করতে ব্যবসায়ী নেতারা আহ্বান জানান।

 

  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

 

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…